donate cover

আমাদের সম্পর্কে

হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশ

হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশ (HCSB) একটি সরকার-নিবন্ধিত (নিবন্ধন নং: এস-১৩৮৭৯/২২), অরাজনৈতিক ও অলাভজনক মানবিক সংগঠন। উপমহাদেশের প্রখ্যাত আলেম হযরত মুহাম্মাদুল্লাহ হাফেজ্জী হুজুর রহ.–এর মানবসেবার আদর্শকে ধারণ করে ২০১৫ সালে প্রতিষ্ঠিত হয়ে ২০১৮ সালে সরকারি নিবন্ধন লাভের মাধ্যমে প্রতিষ্ঠানটি বর্তমান কাঠামোতে যাত্রা শুরু করে। আমাদের প্রধান কার্যালয় মোহাম্মদপুর, ঢাকা–তে অবস্থিত।

হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশ (HCSB) একটি সরকারি নিবন্ধিত, অরাজনৈতিক মানবিক সংস্থা, যা দেশে-বিদেশে দরিদ্র, শরণার্থী ও সংকটে থাকা মানুষের পাশে কাজ করে।

সৃষ্টির সেবায় স্রষ্টার সন্তুষ্টি
Video Thumbnail

পরিচালনাগত নীতি ও মূল্যবোধ

    1. পবিত্র কুরআন ও মহানবী হযরত মুহাম্মাদ ﷺ-এর সুন্নাহকে সকল কর্মপরিকল্পনার মূল ভিত্তি হিসেবে গ্রহণ করা
    2. সালাফে সালিহীনের অনুসৃত পথের আলোকে কুরআন ও সুন্নাহভিত্তিক মধ্যমপন্থা অবলম্বন
    3. উম্মাহর ঐক্য, সংহতি ও পারস্পরিক ভ্রাতৃত্ব বজায় রাখা
    4. সৎকাজে উৎসাহ প্রদান এবং অসৎকাজ থেকে বিরত রাখার মাধ্যমে সামাজিক ও নৈতিক মূল্যবোধ জাগ্রত করা
    5. দাওয়াহ ও সেবামূলক কর্মকাণ্ডে কঠোরতা ও উগ্রতা পরিহার করে সহনশীলতা, প্রজ্ঞা ও উদারতা অনুসরণ
    6. সকল সৃষ্টির প্রতি সহমর্মিতা প্রদর্শন এবং মানবসেবাকে আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাধ্যম হিসেবে গ্রহণ
    7. ধর্ম, বর্ণ, জাতি ও সামাজিক অবস্থান নির্বিশেষে সকল মানুষের জন্য সেবামূলক কার্যক্রম পরিচালনা
    8. জনগণের দান ও অনুদানকে আল্লাহ তাআলার পক্ষ থেকে আমানত হিসেবে বিবেচনা করে যথাযথ ব্যবহার নিশ্চিত করা
    9. তহবিল সংগ্রহ ও ব্যয়ের প্রতিটি ক্ষেত্রে পূর্ণ স্বচ্ছতা বজায় রাখা
    10. পরিচালনা পর্ষদ ও কর্মীদের সকল কার্যক্রমে জবাবদিহিতা নিশ্চিত করা
    11. অভ্যন্তরীণ ও বাহ্যিক নিরীক্ষার মাধ্যমে আর্থিক ও প্রশাসনিক স্বচ্ছতা বজায় রাখা
    12. সর্বোচ্চ সততা, নৈতিকতা ও পেশাদারিত্ব বজায় রেখে কাজ করা এবং দুর্নীতি ও অনিয়মের প্রতি জিরো টলারেন্স নীতি অনুসরণ
    13. রাজনৈতিক কার্যক্রম থেকে সম্পূর্ণ বিরত থেকে নিরপেক্ষ ও মানবিক অবস্থান বজায় রাখা
    14. দক্ষ ও যোগ্য জনবল নিয়োগ এবং নিয়মিত প্রশিক্ষণের মাধ্যমে কর্মীদের সক্ষমতা বৃদ্ধি
    15. সেবামূলক কর্মকাণ্ডে দরিদ্র, অসহায়, এতিম, বিধবা ও দুর্যোগকবলিত মানুষকে সর্বোচ্চ অগ্রাধিকার
    16. দারিদ্র্য বিমোচন, শিক্ষা বিস্তার, স্বাস্থ্যসেবা এবং কর্মমুখী প্রশিক্ষণের মাধ্যমে টেকসই আত্মনির্ভরশীলতা গড়ে তোলা
    17. সাময়িক সহায়তার পরিবর্তে দীর্ঘমেয়াদি সমাধান ও টেকসই উন্নয়নকে অগ্রাধিকার প্রদান

আমাদের লক্ষ্য ও কার্যপরিধি

  1. কুরআন ও সুন্নাহভিত্তিক বিশুদ্ধ ইসলামী জ্ঞান ও নৈতিক শিক্ষার প্রসার।
  2. দেশ ও জাতির কল্যাণে দক্ষ, সচেতন ও আদর্শবান মানবসম্পদ গড়ে তোলা।
  3. কুরআন–সুন্নাহভিত্তিক যুগোপযোগী শিক্ষা কার্যক্রম, গবেষণা উদ্যোগ ও প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা।
  4. নৈতিকতা, মানবিকতা ও সামাজিক দায়িত্ববোধসম্পন্ন প্রজন্ম গঠনে শিক্ষা সহায়ক কার্যক্রম বাস্তবায়ন।
  5. দরিদ্র ও অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের জন্য শিক্ষাবৃত্তি, শিক্ষা উপকরণ ও সহায়ক সহায়তা প্রদান।
  6. যুবসমাজ ও বেকার তরুণদের জন্য কারিগরি ও জীবনমুখী প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি।
  7. অসহায় ও দরিদ্র নারীদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের মাধ্যমে স্বাবলম্বী করে তোলা।
  8. শিক্ষা, নৈতিকতা, সামাজিক সচেতনতা ও জীবনঘনিষ্ঠ বিষয়ে প্রতিযোগিতা, কর্মশালা ও সচেতনতামূলক আয়োজন।

আর্থিক নীতিমালা ও স্বচ্ছতা

  1. দেশি ও বিদেশি ব্যক্তি ও প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত স্বেচ্ছা অনুদান ও অর্থসহায়তা
  2. সদস্য, সমর্থক ও শুভানুধ্যায়ীদের এককালীন ও নিয়মিত অনুদান
  3. HCSB পরিচালিত বিভিন্ন মানবিক ও সেবামূলক প্রকল্পের জন্য সংগৃহীত অর্থ
  4. সচ্ছল মুসলিমদের প্রদেয় যাকাত, ফিতরা ও সদাকাহ
  5. রমজান, ইফতার, কুরবানীসহ বিশেষ খাতে সংগৃহীত অনুদান
  6. প্রতিষ্ঠানের অনুমোদিত কার্যক্রম ও সহযোগী প্রকল্প থেকে প্রাপ্ত আয়