donate cover

সংবাদ ও মিডিয়া কভারেজ

আলহামদুলিল্লাহ! সুদানের বিখ্যাত জারকা টিভিতে আমাদের কার্যক্রম

সুদানের চলমান যুদ্ধ, মানবিক সংকট, অর্থনৈতিক ও সামাজিক বাস্তবতা নিয়ে নিয়মিত সংবাদ পরিবেশনকারী সুদানের অন্যতম জনপ্রিয় গণমাধ্যম জারকা টিভি (Alzarga TV)-এর সংবাদে উঠে এসেছে হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশ (HCSB)-এর মানবিক কার্যক্রম।

পবিত্র কুরবানিতে আপনাদের সহযোগিতার অর্থে সুদানের অসহায়, ক্ষুধার্ত ও যুদ্ধবিধ্বস্ত মানুষের মাঝে কুরবানির গোশত বিতরণ করা হয়েছে। সেই কার্যক্রমের আরেকটি বাস্তব প্রমাণ আজ প্রচারিত হলো সুদানের এই বিখ্যাত টেলিভিশন চ্যানেলে। সংবাদে স্থানীয় সুদানিজ ভাইয়েরা হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা ও প্রশংসা প্রকাশ করেছেন। আলহামদুলিল্লাহ, গর্বের সঙ্গে বলতে পারি লাখো শহীদ, কোটি বাস্তুচ্যুত মানুষ এবং নির্যাতন-নিপীড়নের শিকার অসংখ্য মা-বোন ও অসহায় পরিবারের পাশে টিম হাফেজ্জী তাদের সামর্থ্য অনুযায়ী ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে।

এখানে নেই কোনো মিথ্যা গল্প, নেই বানানো পরিসংখ্যান, নেই মানবিকতার নামে আবেগ বিক্রির ব্যবসা, নেই মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে অর্থ সংগ্রহের সংস্কৃতি, নেই এক ভিডিওকে নানান এঙ্গেল থেকে ঘুরিয়ে দেখিয়ে মানুষকে বোকা বানানো।। হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশ সবসময় আমানতদারিতা, স্বচ্ছতা ও বাস্তবতার উপর বিশ্বাস করে। আমরা যে কাজ করি, সেই কাজের প্রমাণও তুলে ধরি। কারণ আপনাদের আমানত কোথায় যাচ্ছে, কার হাতে পৌঁছাচ্ছে এবং কীভাবে ব্যয় হচ্ছে সেটি জানার অধিকার আপনাদের রয়েছে।

আজ যদি এই কাজ অন্য কোনো প্রতিষ্ঠানের হতো, যদি এই কার্যক্রমের সঙ্গে দাড়ি-টুপি ও পাঞ্জাবি পরিহিত মানুষগুলো জড়িত না থাকতেন, তাহলে হয়তো তা নিয়ে দেশের বিভিন্ন জায়গায় আরও ব্যাপক আলোচনা হতো। কিন্তু আমাদের লক্ষ্য প্রচার নয়, আল্লাহর সন্তুষ্টি। মানুষের প্রশংসা নয়, মজলুম মানুষের দোয়াই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি।

#আলহামদুলিল্লাহ, ফিলিস্তিনি গণমাধ্যম থেকে আল জাজিরা, বিবিসি, মিশর টাইমস, বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম এবং আজ সুদানের জারকা টিভিসহ একের পর এক আন্তর্জাতিক প্ল্যাটফর্মে উঠে এসেছে Hafezzi Charitable Society Of Bangladesh (HCSB)–এর মানবিক কার্যক্রম, যা এখন পর্যন্ত আর কারো নাই।। এটি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের একক অর্জন নয়; এটি বাংলাদেশের মানুষের মানবিকতা, দানশীলতা এবং আপনাদের বিশ্বাসের প্রতিফলন।

গাজা, সুদান, মিশর ও বাংলাদেশের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর যে প্রচেষ্টা আমরা চালিয়ে যাচ্ছি, তার স্বীকৃতি আমরা মানুষের কাছ থেকে নয়, আল্লাহ তাআলার কাছ থেকেই প্রত্যাশা করি। তবুও যখন বিশ্বের বিভিন্ন প্রান্তের গণমাধ্যমে বাংলাদেশের নাম, বাংলাদেশের মানুষের দান এবং বাংলাদেশের মানবিক উদ্যোগ সম্মানের সঙ্গে উচ্চারিত হয়, তখন তা আমাদের সবার জন্যই গর্বের বিষয়।

দেশের শীর্ষস্থানীয় আলেম, শিক্ষাবিদ, চিকিৎসক, ব্যবসায়ী, সমাজসেবক ও মানবিক ব্যক্তিত্বদের দিকনির্দেশনায় পরিচালিত এই প্ল্যাটফর্ম সততা, স্বচ্ছতা ও আমানতদারিতার সঙ্গে মানবতার খেদমত করে যাচ্ছে। আমরা বিশ্বাস করি, প্রকৃত মানবসেবা কখনো ক্যামেরার জন্য নয়; এটি হয় আল্লাহর সন্তুষ্টির জন্য এবং মানুষের কল্যাণের জন্য।

আজ যখন আমাদের সেবার মাধ্যমে বিশ্বের বিভিন্ন প্রান্তের গণমাধ্যমে বাংলাদেশের নাম, বাংলাদেশের মানুষের দান এবং বাংলাদেশের মানবিক উদ্যোগ সম্মানের সঙ্গে উচ্চারিত হয়, তখন তা শুধু হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশের নয়; এটি সমগ্র বাংলাদেশের মানুষের সম্মান, ভালোবাসা ও মানবিক চেতনার প্রতিচ্ছবি।

আপনাদের দোয়া, ভালোবাসা ও সহযোগিতাই আমাদের শক্তি। দোয়া করবেন, যেন আমৃত্যু ইখলাস, সততা, স্বচ্ছতা ও নিষ্ঠার সঙ্গে দেশ, গাজা, সুদান ও বিশ্বের মজলুম মানুষের পাশে দাঁড়িয়ে থাকতে পারি।

আল্লাহ তাআলা কবুল করুন। আমিন।

সর্বশেষ খবরসমূহ