হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশ

হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশ

অনুদান দিন
আমাদের সম্মানিত উপদেষ্টা মন্ডলী

আমাদের সম্মানিত উপদেষ্টা মন্ডলী

সম্মানিত উপদেষ্টা মন্ডলী
সুদানের মজলুমদের পাশে হাফেজ্জী চ্যারিটেবল  সোসাইটি

সুদানের মজলুমদের পাশে হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি

দান করুণ
গণমাধ্যমে আমরা

গণমাধ্যমে আমরা

বিস্তারিত

হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশ

Video Thumbnail

জরুরি সহায়তা তহবিল

কুরবানীর গোস্ত বিতরণ

দান করুণ

পূর্ণ গরু

চলমান প্রকল্পসমূহ

নিরাপদ নলকূপ স্থাপন
নিরাপদ নলকূপ স্থাপন
দেশের বহু প্রত্যন্ত গ্রামে নিরাপদ পানির অভাব আজও নীরব কষ্টের কারণ। কোথাও পুরো গ্রামের ভরসা মাত্র একটি টিউবওয়েল সেই পানির জন্য সারাদিন লাইনে দাঁড়ানো, আর পর্দানশীন মা-বোনদের বোরকা পরে মাইলের পর মাইল হাঁটা। গোসল থেকে শুরু করে দৈনন্দিন কাজ সবখানেই পানির সংকট তাদের জীবনকে করে তোলে কঠিন ও ক্লান্তিকর।এই বাস্তবতা বদলাতে হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশ চালু করেছে প্রজেক্ট: গভীর নলকূপ স্থাপন। যেখানে টিউবওয়েল নেই, সেখানে নতুন স্থাপন; আর যেখানে পানি আছে কিন্তু সুপেয় নয়, সেখানে যাচাই-বাছাই করে গভীর নলকূপ বসানো হয়। প্রতিটি এলাকায় পানির উৎস ও ভূগর্ভস্থ পানির মান পরীক্ষা করেই স্থান নির্ধারণ করা হয়, যেন দীর্ঘমেয়াদে মানুষ নিরাপদ পানি পায়। এখন পর্যন্ত ১৩০টিরও বেশি টিউবওয়েল স্থাপন করা হয়েছে, যার ব্যয় প্রায় ১২ লক্ষ টাকা,আলহামদুলিল্লাহ।এই প্রকল্পের মাধ্যমে হাজার হাজার মানুষের জীবনমান উন্নত হয়েছে, আর মানুষের ভালোবাসা ও সাড়া আমাদের আরও অনুপ্রাণিত করেছে। ভবিষ্যতে আরও বেশি টিউবওয়েল স্থাপনের মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চলের প্রতিটি পরিবারকে সুপেয় পানির আওতায় আনার লক্ষ্যেই আমরা অটল, ইনশাআল্লাহ।...
বিস্তারিত
অন্ধ ও দরিদ্র শিশুদের জন্য মাদরাসা নির্মাণ
অন্ধ ও দরিদ্র শিশুদের জন্য মাদরাসা নির্মাণ
নীলফামারীর এক গুচ্ছ গ্রামে গেলে হৃদয়টা ভারী হয়ে আসে। একটি ভাঙা-চোরা কুঁড়েঘর, সেখানেই চলছে দৃষ্টি প্রতিবন্ধী হেফজ মাদরাসা। অন্ধসহ প্রায় ৩৫ জন শিশু সারাদিন একটি ঘরেই কোরআন পড়ে, আর রাতে আশ্রয় নেয় পাশের ছোট্ট মসজিদে। যিনি মাদরাসার দায়িত্বে আছেন, তিনিও দৃষ্টিপ্রতিবন্ধী, তবুও থামেননি কোরআনের আলো ছড়িয়ে দিতে।এই ছোট্ট জায়গাটিই আশেপাশের প্রায় ৪০০ পরিবারের জন্য ঈমানের বাতিঘর। কোরআনের ধ্বনি তাদের জীবনে আশার আলো জ্বালায়। কিন্তু দারিদ্র্য ও অসহায়তার সুযোগ নিয়ে অন্য শক্তিরাও এখানে প্রভাব বিস্তারের চেষ্টা করছে। তাই আমরা সংকল্প করেছি—এখানে একটি স্থায়ী ভবন গড়তেই হবে; যাতে এই জনপদের শিশুরা নিরাপদে দ্বীনের শিক্ষা পায় এবং ঈমানের পথেই দৃঢ় থাকে।আমাদের পরিকল্পনা: দৃষ্টি প্রতিবন্ধী হেফজ মাদরাসার স্থায়ী কক্ষ, অযুখানা ও বাথরুম নির্মাণ। মোট প্রয়োজন প্রায় ৮ লক্ষ টাকা। Hafezzi Charitable Society of Bangladesh (HCSB) এই দায়িত্ব নিয়েছে, তবে এটি সবার সম্মিলিত আমানত। আপনার একটি ইট, একটি দোয়া, একটি সামান্য সহযোগিতাই হতে পারে কোনো শিশুর জীবনের দিশা—এবং আপনার জন্য চলমান সদকায়ে জারিয়া, ইনশাআল্লাহ।...
বিস্তারিত
প্রতিবন্ধী সহায়তা প্রজেক্ট
প্রতিবন্ধী সহায়তা প্রজেক্ট
অদৃশ্য মানুষের দেশ: বাংলাদেশের প্রতিবন্ধী পরিবারদের নীরব যুদ্ধবাংলাদেশে প্রতিবন্ধী মানুষ কোনো ক্ষুদ্র বা বিচ্ছিন্ন জনগোষ্ঠী নয়। বিভিন্ন সরকারি ও বেসরকারি পরিসংখ্যান অনুযায়ী দেশে প্রায় ৩ কোটির কাছাকাছি মানুষ কোনো না কোনো ধরনের প্রতিবন্ধকতা নিয়ে বসবাস করছেন, যা মোট জনসংখ্যার একটি উল্লেখযোগ্য অংশ। তবুও এই বিশাল জনগোষ্ঠীর জীবনযাপন, নিরাপত্তা ও মানবিক মর্যাদা দীর্ঘদিন ধরেই রাষ্ট্র ও সমাজের মূল অগ্রাধিকারের বাইরে রয়ে গেছে।বর্তমানে যেসব প্রতিবন্ধী ব্যক্তি সরকারি ভাতা কার্ডের আওতায় রয়েছেন, তারা মাসে মাত্র ৯০০ টাকা ভাতা পাচ্ছেন। বাস্তব জীবনে এই অর্থে এক মাসের ন্যূনতম জীবনযাপন প্রায় অসম্ভব। ঢাকার মতো শহরে একদিনের যাতায়াত ভাড়া ও একটি সাধারণ দুপুরের খাবারেই এই অর্থ শেষ হয়ে যায়। গ্রামাঞ্চলের অসহায় প্রতিবন্ধী পরিবারগুলোর ক্ষেত্রেও এই টাকায় এক সপ্তাহ চলাই কঠিন।এছাড়া সবচেয়ে বেদনাদায়ক বাস্তবতা হলো—লক্ষ লক্ষ প্রতিবন্ধী মানুষ আজও কোনো সরকারি কার্ড বা নিয়মিত সহায়তার আওতায় আসেননি। তাদের নাম নেই তালিকায়, কণ্ঠ নেই অভিযোগে, চোখ নেই রাষ্ট্রের নজরে।দেশের বিভিন্ন অঞ্চলে প্রতিবন্ধী মানুষদের সামাজিক ও পারিবারিক নিরাপত্তাহীনতাও একটি গুরুতর সমস্যা হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে প্রতিবন্ধী নারী ও কিশোরীরা অনেক ক্ষেত্রে নিজের আত্মীয় বা পরিচিতজনের দ্বারা যৌন নির্যাতন ও সহিংসতার শিকার হন। যারা বাক প্রতিবন্ধী বা মানসিক প্রতিবন্ধী, তাদের জন্য অভিযোগ করা বা বিচার চাওয়াই প্রায় অসম্ভব হয়ে পড়ে। সামাজিক নীরবতা ও লজ্জার সংস্কৃতি এসব অপরাধকে আরও আড়াল করে রাখছে।একই সঙ্গে চিকিৎসা ও পুনর্বাসন সেবার অপ্রাপ্যতা প্রতিবন্ধী পরিবারগুলোর জীবনকে আরও কঠিন করে তুলেছে। নিয়মিত চিকিৎসা, ফিজিওথেরাপি বা অকুপেশনাল থেরাপি, স্পেশাল হুইলচেয়ার ও সহায়ক যন্ত্র, বিশেষ পুষ্টি ও যত্ন—এসব প্রয়োজন থাকলেও অধিকাংশ পরিবার জানে না কোথায় যাবে বা কাকে বলবে। আর জানলেও তাদের নেই সেই আর্থিক সামর্থ্য।এই প্রেক্ষাপটে আমরা হাফেজী চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশ (HCSB) সরাসরি মাঠে নেমে প্রতিবন্ধী পরিবারদের পাশে দাঁড়ানোর উদ্যোগ গ্রহণ করেছে। টিম হাফেজ্জী দেশের বিভিন্ন প্রান্তিক এলাকায় গিয়ে প্রতিবন্ধী পরিবারের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করেছে, তাদের জীবনসংগ্রাম ও দুঃখ-কষ্টের কথা মনোযোগ দিয়ে শুনেছে এবং জীবনমান উন্নয়নের লক্ষ্যে কার্যক্রম শুরু করেছে।প্রতিবন্ধী মানবিক সহায়তা প্রজেক্ট (Disability Rehabilitation Project)–এর আওতায় বর্তমানে—• প্রতিবন্ধী ব্যক্তিদের চিকিৎসা সেবা• প্রয়োজন অনুযায়ী হুইলচেয়ার ও সহায়ক উপকরণ বিতরণ• ফিজিওথেরাপি ও থেরাপি সাপোর্ট• পরিবারের সদস্যদের সচেতনতা ও প্রশিক্ষণ• প্রতিবন্ধী শিশুদের জীবনমান উন্নয়ন• নির্যাতনের শিকারদের নীরব সুরক্ষা ও সহায়তাচলমান রয়েছে।এছাড়াও এই প্রজেক্টের আওতায় প্রতিবন্ধী পরিবারগুলোর খাদ্য ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে রমজানে ইফতার ও মাসব্যাপী বাজার সহায়তা, ঈদুল ফিতর ও ঈদুল আজহায় পোশাক বিতরণ এবং কুরবানির মৌসুমে কুরবানির গরু/মাংস বিতরণ কার্যক্রম অন্তর্ভুক্ত করা হয়েছে। লক্ষ্য একটাই—উৎসবগুলো যেন প্রতিবন্ধী পরিবারদের জন্য লজ্জা বা বঞ্চনার নয়, বরং সম্মানের ও আনন্দের হয়।প্রতিবন্ধী মানুষদের সহায়তা কোনো দয়া বা করুণা নয়—এটি রাষ্ট্র, সমাজ ও মানবতার নৈতিক দায়িত্ব। যে সমাজ তার সবচেয়ে দুর্বল মানুষদের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করতে পারে না, সে সমাজ কখনো সত্যিকারের উন্নত হতে পারে না।হাফেজী চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশ (HCSB) ভবিষ্যতেও আরও বেশি প্রতিবন্ধী পরিবারের কাছে পৌঁছাতে এবং টেকসই পুনর্বাসন ও জীবনমান উন্নয়নে কাজ চালিয়ে যাবে—কথা দিয়ে নয়, কর্ম দিয়ে।এই কার্যক্রমকে টেকসই ও বিস্তৃত করতে সমাজের সামর্থ্যবান মানুষদের সহযোগিতা প্রয়োজন। প্রতিবন্ধী পরিবারগুলোর চিকিৎসা, থেরাপি, হুইলচেয়ারসহ সহায়ক উপকরণ, নিরাপত্তা সহায়তা এবং রমজান–ঈদ–কুরবানি মৌসুমি মানবিক কার্যক্রমে পাশে থাকতে আপনার যাকাত, ফিতরা, সদকায়ে জারিয়া এবং সাধারণ দান দিয়ে সহযোগিতা করুন। যারা নিয়মিতভাবে এই মানবিক কাজে যুক্ত থাকতে চান, তারা অটো-পে সুবিধার মাধ্যমে প্রতিদিন/মাসে ধারাবাহিক দান করে এই প্রজেক্টকে শক্তিশালী করতে পারেন। আপনার একটি দানই কারও চিকিৎসা, চলাচল, সম্মান এবং নিরাপদ জীবনের পথ খুলে দিতে পারে।...
বিস্তারিত
নওমুসলিম ওয়েলফেয়ার প্রোগ্রাম
নওমুসলিম ওয়েলফেয়ার প্রোগ্রাম
একজন মানুষ যখন সত্যের পথে হাঁটার সিদ্ধান্ত নিয়ে পরিবার ও সমাজ ছেড়ে ইসলামের ছায়ায় আশ্রয় নেন, তখন তার নতুন জীবনের পথটা হয়ে যায় আরও কঠিন। ঠিক সেই মুহূর্তেই টিম এইচসিএসবির নও মুসলিম কল্যাণ কর্মসূচি তাদের পাশে দাঁড়ায়। স্বাস্থ্যসেবার অভাব, আর্থিক অনটন ও মানসিক চাপ, এই সব চ্যালেঞ্জে জর্জরিত নও মুসলিমদের জরুরি চিকিৎসা, ব্যয়বহুল মেডিকেল সহায়তা ও প্রয়োজনীয় ওষুধ পৌঁছে দিচ্ছে এই উদ্যোগ।তাদের জীবনকে স্থির ও স্বাবলম্বী করতে সেলাই মেশিন, গবাদিপশু, ব্যবসায়িক সহায়তা ও আর্থিক অনুদান প্রদান করা হচ্ছে। পাশাপাশি ইসলামী জ্ঞান ও সাধারণ শিক্ষায় এগিয়ে দিতে মক্তব, মসজিদভিত্তিক স্কুল ও শিক্ষা কার্যক্রমও পরিচালিত হচ্ছে। এমনকি নিরাপদ পানির সংকটে থাকা নও মুসলিম পরিবারগুলোর জন্য নলকূপ স্থাপনের ব্যবস্থাও করছে এই কর্মসূচি।এই সব প্রচেষ্টা নও মুসলিম ভাই-বোনদের নতুন জীবনে আলোও সাহস জোগাচ্ছে। আর আপনার দান ও সহযোগিতাই পারে এই মানবিক মিশনকে আরও বিস্তৃত করতে, আরও অনেক জীবনে পরিবর্তন আনতে।...
বিস্তারিত
মক্তব ফর চিলড্রেন
মক্তব ফর চিলড্রেন
হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশ- এর উদ্যোগে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় ১১টি গ্রামে মোট ১১টি মক্তব পরিচালিত হচ্ছে, যেখানে ৫৬৭ জন শিক্ষার্থী নিয়মিত কুরআন শিক্ষা গ্রহণ করছে। এসব মক্তবের শিক্ষকবৃন্দের সম্মানী, পরিচালন ব্যয় এবং শিক্ষার্থীদের প্রয়োজনীয় শিক্ষা উপকরণ—সবকিছুই সংস্থাটি বহন করছে। পাশাপাশি শিক্ষার্থীদের আগ্রহ ও আনন্দ ধরে রাখতে সময়ে সময়েই তাদের মাঝে খাবার বিতরণ করা হয়। মক্তব শুধু কুরআন শেখার স্থান নয়, বরং এটি শিশুদের নৈতিকতা, আদব-আখলাক ও ইসলামী মূল্যবোধ গড়ে তোলার একটি গুরুত্বপূর্ণ ভিত্তি। ছোটবেলা থেকেই দ্বীনি শিক্ষার সঙ্গে সম্পৃক্ততা তাদের চরিত্র গঠনে ইতিবাচক ভূমিকা রাখে এবং ভবিষ্যতে একজন সচেতন ও দায়িত্বশীল মানুষ হিসেবে গড়ে উঠতে সহায়তা করে। এই ধারাবাহিক উদ্যোগকে আরও বিস্তৃত করার লক্ষ্য নিয়ে টিম হাফেজ্জী দেশের ৬৪ জেলার প্রতিটি গ্রামে মক্তব প্রতিষ্ঠার স্বপ্ন নিয়ে এগিয়ে যাচ্ছে—যেখানে দ্বীনি শিক্ষা ও মানবিক মূল্যবোধ একসাথে বিকশিত হবে, ইনশাআল্লাহ।...
বিস্তারিত
স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম
স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম
প্রজেক্ট: স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশ-এর একটি নতুন ও সময়োপযোগী উদ্যোগ, যার লক্ষ্য যুবসমাজকে বাস্তবমুখী দক্ষতায় দক্ষ করে গড়ে তোলা। এই প্রোগ্রামের আওতায় সাংবাদিকতা, গণযোগাযোগ, ডিজিটাল মিডিয়া, গ্রাফিক্স ডিজাইন এবং ইংলিশ স্পোকেন—সবকিছু একত্রে হাতে-কলমে শেখানো হয়, যাতে একজন শিক্ষার্থী আত্মবিশ্বাসের সঙ্গে মিডিয়া জগতে প্রবেশ করতে পারে এবং দ্বীনের খেদমতের পাশাপাশি হালাল উপার্জনের পথ তৈরি করতে পারে।এই স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রামে বর্তমানে তিনটি কোর্স চালু রয়েছে—এক বছর মেয়াদী পূর্ণাঙ্গ ডিপ্লোমা কোর্স, দুই মাস মেয়াদী ইন্টেনসিভ কোর্স এবং দুই সপ্তাহের আবাসিক শর্ট কোর্স। প্রতিটি কোর্সে স্টুডিও ও ফিল্ড জার্নালিজম, লাইভ প্রেজেন্টেশন, স্ক্রিপ্ট রাইটিং, ভয়েস ওভার, প্যাকেজ নিউজ, ভ্লগ, মোবাইল জার্নালিজম (MOJO), ভিডিও-অডিও এডিটিং, ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল পরিচালনা শেখানো হয়। পাশাপাশি ফটোশপ, ক্যানভা, প্রিমিয়ার প্রো, ক্যাপকাটসহ গ্রাফিক্স ও ভিডিও এডিটিং টুলসের বাস্তব প্রশিক্ষণ দেওয়া হয়।এই প্রজেক্টটি কোনো এককালীন আয়োজন নয়; বরং এটি ধারাবাহিকভাবে চলমান একটি স্কিল ডেভেলপমেন্ট প্ল্যাটফর্ম। নির্দিষ্ট সময়সূচি অনুযায়ী বছরে বিভিন্ন মেয়াদের কোর্স চালু থাকবে ইনশাআল্লাহ। আমাদের বিশ্বাস, এই উদ্যোগের মাধ্যমে দক্ষ, আত্মবিশ্বাসী ও নৈতিক মানবসম্পদ তৈরি হবে, যারা সমাজ ও দেশের জন্য ইতিবাচক পরিবর্তন বয়ে আনবে।...
বিস্তারিত

আমাদের পরিবারে যুক্ত হোন

নিয়মিত অনুদান

নিয়মিত অনুদান একটি সেবামূলক সংস্থাকে টিকিয়ে রাখতে সবচেয়ে বেশি সাহায্য করে। হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশ এর ওয়েবসাইট থেকে স্বয়ংক্রিয় পদ্ধতি চালু করে নিয়মিত দান করতে পারবেন। দৈনিক কিংবা মাসিক অপশন সিলেক্ট করে টাকার পরিমাণ সেট করে দিন। আপনি ভুলে গেলেও আপনার নির্ধারিত সময়ে নির্ধারিত পরিমাণ টাকা সংস্থার অ্যাকাউন্টে জমা হবে। চাইলে এই পদ্ধতিটি যেকোনো সময় বন্ধও করতে পারবেন।

সম্মানীত উপদেষ্টামন্ডলী

মুফতি মাহফুজুল হক

মুফতি মাহফুজুল হক

সভাপতি

মুফতি জাফর আহমাদ

মুফতি জাফর আহমাদ

প্রধান মুরুব্বি

মাওলানা সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম

মাওলানা সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম

উপদেষ্টা ও অভিভাবক

ড. সাইয়্যেদ মুহাম্মাদ এনায়েতুল্লাহ আব্বাসী

ড. সাইয়্যেদ মুহাম্মাদ এনায়েতুল্লাহ আব্বাসী

উপদেষ্টা ও অভিভাবক

মুফতি মুস্তাকুন্নবী কাসেমী

মুফতি মুস্তাকুন্নবী কাসেমী

উপদেষ্টা ও অভিভাবক

মাওলানা হাবীবুল্লাহ মিয়াজি

মাওলানা হাবীবুল্লাহ মিয়াজি

উপদেষ্টা

মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী

মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী

উপদেষ্টা

মাওলানা রেজাউল কারীম আবরার

মাওলানা রেজাউল কারীম আবরার

শিক্ষা ও গবেষণা উপদেষ্টা

মুফতি রিজওয়ান রফিকী

মুফতি রিজওয়ান রফিকী

উপদেষ্টা

মাওলানা মুজিবুর রহমান হামিদী

মাওলানা মুজিবুর রহমান হামিদী

উপদেষ্টা

এডভোকেট মুহসিন রশিদ

এডভোকেট মুহসিন রশিদ

আইন উপদেষ্টা

ব্যারিস্টার হাসান মাহমুদ সাহেব

ব্যারিস্টার হাসান মাহমুদ সাহেব

আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা

সাইফুর রহমান সাগর

সাইফুর রহমান সাগর

মিডিয়া এন্ড পাবলিসিটি উপদেষ্টা

অনুদানের প্রতিফলন

এই প্রভাবসমূহ আপনাদের আন্তরিক অনুদানের মাধ্যমেই সম্ভব হয়েছে। আপনার মূল্যবান সহায়তা ভবিষ্যতেও আরও অনেক মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়ক হবে—ইনশাআল্লাহ।

গণমাধ্যমে আমরা

তিজারত করি চলো আল্লাহর সাথে,দান করি দুনিয়ায়, জমা আখিরাতে। সীমাহীন প্রতিদান মিলবে নিশ্চয়,গুনাহ মাফ হবে, মিলবে শান্তি অশেষ।

অনুদান দিন
আজই এই পরিবর্তনের অংশ হোন।

আজই এই পরিবর্তনের অংশ হোন।

সৃষ্টির সেরার মাধ্যমে স্রষ্টার সন্তুষ্টি অর্জন করুন।