

জাতীয় দৈনিক বাংলাদেশ প্রতিদিনে প্রকাশিত এক প্রতিবেদনে হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশ (HCSB) ও এমবিএ টাইমসের যৌথ উদ্যোগে চালু হওয়া স্কিল ডেভেলপমেন্ট সেন্টারকে সময়োপযোগী ও সম্ভাবনাময় একটি উদ্যোগ হিসেবে তুলে ধরা হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, মিডিয়া ও প্রযুক্তিনির্ভর এই যুগে দক্ষ ও নীতিবান জনশক্তি গড়ে তুলতে কেন্দ্রটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এখানে ভাষা ও সাহিত্য, উপস্থাপনা, সাংবাদিকতা, গ্রাফিক্স, ভিডিও এডিটিং ও ইংলিশ স্পোকেনসহ বিভিন্ন ব্যবহারিক কোর্স চালু রয়েছে।
এছাড়া প্রতিবেদনে হাফেজ্জীর চলমান মানবিক কার্যক্রমও গুরুত্বসহকারে তুলে ধরা হয়েছে—দেশ-বিদেশে ত্রাণ সহায়তা, চিকিৎসা সেবা, স্বাবলম্বীকরণ প্রকল্প এবং প্রতিবন্ধীদের পুনর্বাসনে সংস্থাটির ভূমিকা ইতোমধ্যে ব্যাপক আস্থা অর্জন করেছে।
সংশ্লিষ্টদের মতে, এই স্কিল ডেভেলপমেন্ট সেন্টার শুধু প্রশিক্ষণ কার্যক্রম নয়; বরং এটি তরুণদের দক্ষতা উন্নয়ন, নৈতিকতা গঠন এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরির একটি কার্যকর প্ল্যাটফর্ম।
সম্পূর্ণ প্রতিবেদনটি পড়তে এখানে ক্লিক করুন।