

রক্তাক্ত ও অবরুদ্ধ গাজা উপত্যকায়, যেখানে প্রতিটি মুহূর্ত মৃত্যুর মুখোমুখি এবং একমুঠো খাবারের জন্য আকুতি জানায় অসংখ্য শিশু, সেখানে সুদূর বাংলাদেশ থেকে সীমানার সব বাধা পেরিয়ে মজলুম মানুষের পাশে দাঁড়িয়েছে হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশ (এইচসিএসবি)।
কীভাবে এই মানবিক সহায়তা গাজা ও সুদানে পৌঁছাচ্ছে, কীভাবে পরিচালিত হচ্ছে খাদ্য বিতরণ, বিশুদ্ধ পানি সরবরাহ, চিকিৎসাসেবা ও শিক্ষা কার্যক্রম খোঁজ নিয়ে জানা যায়, পুরো কার্যক্রমের পেছনে রয়েছে বিস্তৃত নথিপত্র, প্রত্যয়ন, অডিট এবং মাঠপর্যায়ের ডকুমেন্টেশন।
সংস্থাটির দাবি, প্রিয় নবী হযরত মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর সেই পবিত্র বাণী মুসলিম উম্মাহ একটি দেহের ন্যায়; দেহের একটি অঙ্গ ব্যথিত হলে পুরো দেহ তার কষ্ট অনুভব করে এই আদর্শকে ধারণ করেই বাংলাদেশের মানুষের ঈমানি দায়িত্ববোধ ও আত্মিক টান থেকে গড়ে উঠেছে এই মানবিক সেতুবন্ধন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বাংলাদেশ থেকে মিসর হয়ে, সেখানে অবস্থানরত গাজা ও সুদানের শরণার্থী ও ওলামায়ে কেরামের সঙ্গে সমন্বয় করে গাজা ও সুদানের অভ্যন্তরে পৃথক টিম গঠন করে কার্যক্রম পরিচালনা করছে টিম হাফেজ্জী।
সম্পূর্ণ প্রতিবেদনটি পড়তে এখানে ক্লিক করুন।