donate cover

সংবাদ ও মিডিয়া কভারেজ

ফিলিস্তিন জাতীয় টিভিতে হাফেজ্জীর মানবিক কাজের স্বীকৃতি

ফিলিস্তিনি টিভির বারবার হামলার স্বীকার বিখ্যাত সাংবাদিক সালমান আশরাফ শুরুতে বলেন, "বাংলাদেশ থেকে মিশর হয়ে গাজা পর্যন্ত মানবিক কাজে হাফেজ্জীর যে পথচলা তা অব্যাহত থাকুক। তারা যেভাবে সেবার হাত বাড়িয়ে দিয়েছে, সেটার জন্য প্যালেস্টাইনবাসী হিসেবে কৃতজ্ঞতা জানাই।"


বাংলাদেশের ইতিহাসে এই প্রথম কোনো সেবামূলক সংস্থার মানবিক কার্যক্রম ফিলিস্তিনের নিজস্ব জাতীয় গণমাধ্যম “ফিলিস্তিন টিভি”-তে প্রচারিত হলো। আলহামদুলিল্লাহ, এই গৌরব অর্জন করেছে হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশ যা শুধু সম্মান নয়, বরং আমাদের কাজের স্বচ্ছতা, সততা ও বাস্তবতার এক শক্তিশালী প্রমাণ।


বর্তমানে গাজা ও সুদানের মানবিক সংকটকে ঘিরে আবেগ, ভুয়া পরিসংখ্যান ও বিভ্রান্তিকর প্রচারণার ভিড়ে মানুষের মনে অনেক প্রশ্ন তৈরি হয়। কিন্তু আলহামদুলিল্লাহ, হাফেজ্জী শুরু থেকেই চেষ্টা করেছে কথার চেয়ে কাজ, আর দাবির চেয়ে প্রমাণ সামনে রাখতে। আলজাজিরা, বিবিসি এবং এখন ফিলিস্তিন টিভি সবগুলো আন্তর্জাতিক প্ল্যাটফর্মই এই বাস্তব কাজের সাক্ষ্য বহন করছে।


ফিলিস্তিন টিভির মতো একটি জাতীয় চ্যানেল নিজেরাই আমাদের খুঁজে বের করে। আমরা মিশরে রাফা ও আসওয়ান বর্ডার হয়ে আগত শরণার্থীদের নিয়ে যে কাজ করছি, সেটি সরেজমিনে দেখতে তারা আমাদের সাথে সাক্ষাৎ করে এবং রাফা থেকে আসইয়ুথ হয়ে গাজা থেকে হিযরত করা ১০০ পরিবারকে নিয়ে পরিচালিত একটি প্রোগ্রামে সরাসরি উপস্থিত থাকে। সেখানে তারা স্পষ্টভাবে দেখেছে—হাফেজ্জী শুধু বর্ডার এলাকায় নয়, বরং গাজার ভেতরেও বাস্তব মানবিক কাজ পরিচালনা করছে, তাঁদের সাথে ইফতার করছে তাঁদের একেকটি পরিবারকে ৫০০০ পাউন্ড করে সহযোগিতা করছে। তাঁদের চিকিৎসার জন্য কি কি প্রয়োজন সব ব্যবস্থা করছে।


তারা বিস্ময় ও প্রশংসার সাথে উল্লেখ করে—ছয় হাজার কিলোমিটার দূরের একটি ছোট, নিম্ন-আয়ের দেশ বাংলাদেশ, সেখানকার মানুষ যেভাবে গাজার মজলুমদের পাশে দাঁড়িয়েছে, সেটি সত্যিই অনন্য। তারা বলেন, একজন মুসলমান হিসেবে মজলুমের পাশে দাঁড়ানো—এটাই সবচেয়ে বড় পরিচয়। এই ইন্টারভিউতে আমিও আমাদের কার্যক্রম তুলে ধরেছি, আর তারাও ফিলিস্তিনের মজলুম মানুষদের কাছ থেকে শুনেছেন—হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশ এখন তাদের কাছে ভরসার একটি নাম, একটি মানবিক গল্প, একটি বীরত্বের অধ্যায়।


ঈদের পর গাজায় আমাদের মানবিক কার্যক্রম নিয়ে একটি পূর্ণাঙ্গ ডকুমেন্টারি নির্মাণের আগ্রহ প্রকাশ করেছে ফিলিস্তিন টিভি।


📍আলহামদুলিল্লাহ, তারা তাদের ১.৯ মিলিয়ন সাবস্ক্রাইবারের ইউটিউব চ্যানেল এবং ৬.৫ মিলিয়ন ফলোয়ারসমৃদ্ধ ফেসবুক পেজে গত ১৬ জানুয়ারির লাইভ কার্যক্রমও প্রকাশ করেছে, যা আমাদের কাজের একটি শক্তিশালী আন্তর্জাতিক স্বীকৃতি।



সততা, আমানতদারি এবং শীর্ষস্থানীয় আলেমদের দিকনির্দেশনায় পরিচালিত হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশ আপনাদের দোয়া ও ভালোবাসায় দিন দিন আরও শক্তভাবে এগিয়ে যাচ্ছে—বিশ্বের মজলুম মানুষের পাশে দাঁড়ানোর এই খিদমতে।


এটি শুধু একটি সংস্থার অর্জন নয়—এটি বাংলাদেশের মানুষের পক্ষ থেকে গাজা, সুদান এবং বিশ্বের নিপীড়িত মানুষের পাশে দাঁড়ানোর এক দৃশ্যমান অঙ্গীকার।


ফিলিস্তিন টিভিতে এই স্বীকৃতি নিঃসন্দেহে আমাদের অন্যতম সেরা প্রাপ্তি। এছাড়া মিশরের টপ জাতীয় পত্রিকা মিশরটাইমস সহ মিশরের আরো ৫টি পত্রিকায় আমাদের কার্যক্রমের বীরগাঁথা প্রকাশ পেয়েছে।


রবের দয়া, আপনাদের দোয়া এই কম্বিনেশন কি সবার ভাগ্যে থাকে? যারা চুপ, তারা দেখুক… আমরা কাজ দেখাচ্ছি।

গাজা সাক্ষী-হাফেজ্জী শুধু বলে না, পৌঁছে দেয়। 🔥


মুহাম্মদ রাজ (মহাপরিচালক)

সর্বশেষ খবরসমূহ