donate cover

সংবাদ ও মিডিয়া কভারেজ

গাজা ও সুদানের সংকটাপন্ন মানুষের পাশে এইচসিএসবি- বাংলাদেশ প্রতিদিন

গাজা ও সুদানের সংকটাপন্ন মানুষের পাশে এইচসিএসবি- বাংলাদেশ প্রতিদিন


যুদ্ধ, বাস্তুচ্যুতি ও খাদ্যসংকটে বিপর্যস্ত গাজার মানুষের কাছে বাংলাদেশ থেকে ধারাবাহিকভাবে মানবিক সহায়তা পৌঁছে দিচ্ছে হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশ। খাদ্য, বিশুদ্ধ পানি ও চিকিৎসাসহ বিভিন্ন জরুরি সহায়তার পাশাপাশি সুদানেও কার্যক্রম পরিচালনা করছে প্রতিষ্ঠানটি। দেশের অভ্যন্তরেও শিক্ষা, স্বাস্থ্য, পুনর্বাসন ও স্বাবলম্বীকরণসহ বিভিন্ন খাতে কর্মসূচি রয়েছে তাদের।


জাতিসংঘের বিভিন্ন সংস্থার তথ্য অনুযায়ী, গাজার প্রায় ২১ লাখ মানুষের অধিকাংশই বাস্তুচ্যুত। প্রায় ১৪ লাখ মানুষ তীব্র খাদ্যসংকটের ঝুঁকিতে রয়েছে। অন্যদিকে সুদানে প্রায় ৩ কোটি ৪০ লাখ মানুষের মানবিক সহায়তা প্রয়োজন। দেশটিতে ২ কোটির বেশি মানুষ তীব্র খাদ্যনিরাপত্তাহীনতায় রয়েছে এবং অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা ৯১ লাখের বেশি।


এ পরিস্থিতিতে গাজায় খাদ্য, বিশুদ্ধ পানি ও জরুরি মানবিক সহায়তাকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশ। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে আটার বস্তা ও বিভিন্ন খাদ্যসামগ্রী বিতরণ, রান্না করা খাবার সরবরাহ, বিশুদ্ধ পানি এবং প্রয়োজন অনুযায়ী চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। একইভাবে সুদানের সংকটকবলিত মানুষের কাছেও খাদ্য ও অন্যান্য জরুরি সহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে।


বিস্তারিত পড়ুন।

সর্বশেষ খবরসমূহ