donate cover

সংবাদ ও মিডিয়া কভারেজ

টিম হাফেজ্জীর প্রতিবন্ধি প্রজেক্ট নিয়ে আরটিভির প্রতিবেদন

টিম হাফেজ্জীর প্রতিবন্ধি প্রজেক্ট নিয়ে আরটিভির প্রতিবেদন

প্রতিবন্ধী ব্যক্তিদের পুনর্বাসন, দক্ষতা উন্নয়ন এবং আত্মনির্ভরশীল সমাজ গঠনের লক্ষ্যে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশ (এইচসিএসবি)। তারই অংশ হিসেবে সাভারের নবীনগর ও পাথালিয়া ইউনিয়নের কুরগাঁও এলাকায় ২ হাজার ২০০ বর্গফুট জায়গাজুড়ে ‘হাফেজ্জী স্কিল ডেভেলপমেন্ট সেন্টার’ যাত্রা শুরু করেছে। 

মঙ্গলবার (৩০ জুন) এক অনুষ্ঠানের মাধ্যমে হাফেজ্জী স্কিল ডেভেলপমেন্ট সেন্টারের সম্প্রসারণ করা হয়। এ সময় তৃতীয় ধাপে নবীনগর ও কুরগাঁও এলাকার বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের মধ্যে সাড়ে ৩ লাখ টাকা মূল্যের বিশেষায়িত হুইলচেয়ার বিতরণ করা হয়। এ নিয়ে প্রতিবন্ধী মানুষের চলাচল ও পুনর্বাসনের জন্য সংগঠনটি মোট প্রায় ১০ লাখ টাকা মূল্যের বিশেষ হুইলচেয়ার সহায়তা প্রদান করল।  

সর্বশেষ খবরসমূহ