donate cover

সংবাদ ও মিডিয়া কভারেজ

আন্তর্জাতিক মিডিয়ায় টিম হাফেজ্জী

আন্তর্জাতিক মিডিয়ায় টিম হাফেজ্জী

বিশ্বের বিভিন্ন দেশে অসহায় মুসলিমদের পাশে দাঁড়ানোয় সুদান টিভি, আল জাজিরা, বিবিসিসহ একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমে হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশের কার্যক্রম তুলে ধরেছে।

বাংলাদেশভিত্তিক মানবিক সংস্থা হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশের কার্যক্রম দেশের সীমানা ছাড়িয়ে আন্তর্জাতিক পরিসরে ক্রমেই আলোচিত হচ্ছে। সুদান, গাজা ও মিশরে পরিচালিত সংস্থাটির বিভিন্ন মানবিক কর্মসূচি ইতোমধ্যে রাষ্ট্রীয়, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের একাধিক সংবাদমাধ্যমে প্রচারিত ও প্রকাশিত হয়েছে।

 

প্রকাশিত সংবাদ, ভিডিও প্রতিবেদন ও তথ্যচিত্র পর্যালোচনায় জানা যায়, সুদানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম ‘সুদান টিভি’ টিম হাফেজ্জীর মানবিক কার্যক্রম নিয়ে একটি বিশেষ প্রতিবেদন প্রচার করেছে। ওই প্রতিবেদনে যুদ্ধ ও বাস্তুচ্যুতির শিকার মানুষের জন্য খাদ্য বিতরণ, শিশুদের পুষ্টিসহায়তা এবং জরুরি মানবিক সেবা প্রদানের বিভিন্ন দিক তুলে ধরা হয়।

বিস্তারিত খবর পড়তে এখানে ক্লিক করুন।

সর্বশেষ খবরসমূহ