donate cover

সংবাদ ও মিডিয়া কভারেজ

প্রতিবন্ধী ব্যক্তিদের হুইলচেয়ার বিতরণ ও সেলাই প্রশিক্ষণ শুরু- বাংলাদেশ প্রতিদিন

প্রতিবন্ধী ব্যক্তিদের হুইলচেয়ার বিতরণ ও সেলাই প্রশিক্ষণ শুরু

প্রতিবন্ধী ব্যক্তিদের পুনর্বাসন, দক্ষতা উন্নয়ন ও আত্মনির্ভরশীল করার লক্ষ্যে সাভারে বিশেষায়িত হুইলচেয়ার বিতরণ করেছে হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশ (এইচসিএসবি)। একই সঙ্গে স্কিল ডেভেলপমেন্ট সেন্টারে প্রতিবন্ধী ও সুবিধাবঞ্চিতদের জন্য সেলাই প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে।

বুধবার সাভারের নবীনগর পাথালিয়া ইউনিয়নের কুরগাঁও এলাকায় তৃতীয় ধাপের এই কার্যক্রম অনুষ্ঠিত হয়।

আয়োজকেরা জানান, তৃতীয় ধাপে সাড়ে ৩ লাখ টাকা মূল্যের বিশেষায়িত হুইলচেয়ার বিতরণ করা হয়েছে। এর আগে প্রথম ও দ্বিতীয় ধাপে আরও প্রায় ৭ লাখ টাকার হুইলচেয়ার দেওয়া হয়েছিল। সব মিলিয়ে তিনটি ধাপে প্রতিবন্ধী মানুষের চলাচল ও পুনর্বাসনের জন্য মোট ১০ লাখ টাকার বিশেষ হুইলচেয়ার সহায়তা দিল সংগঠনটি। অনুষ্ঠানে গুরুতর অসুস্থদের পক্ষে তাদের পরিবারের সদস্যরা হুইলচেয়ার গ্রহণ করেন।

সর্বশেষ খবরসমূহ