

নীলফামারীর এক গুচ্ছ গ্রামে গেলে হৃদয়টা ভারী হয়ে আসে। একটি ভাঙা-চোরা কুঁড়েঘর, সেখানেই চলছে দৃষ্টি প্রতিবন্ধী হেফজ মাদরাসা। অন্ধসহ প্রায় ৩৫ জন শিশু সারাদিন একটি ঘরেই কোরআন পড়ে, আর রাতে আশ্রয় নেয় পাশের ছোট্ট মসজিদে। যিনি মাদরাসার দায়িত্বে আছেন, তিনিও দৃষ্টিপ্রতিবন্ধী, তবুও থামেননি কোরআনের আলো ছড়িয়ে দিতে।
এই ছোট্ট জায়গাটিই আশেপাশের প্রায় ৪০০ পরিবারের জন্য ঈমানের বাতিঘর। কোরআনের ধ্বনি তাদের জীবনে আশার আলো জ্বালায়। কিন্তু দারিদ্র্য ও অসহায়তার সুযোগ নিয়ে অন্য শক্তিরাও এখানে প্রভাব বিস্তারের চেষ্টা করছে। তাই আমরা সংকল্প করেছি—এখানে একটি স্থায়ী ভবন গড়তেই হবে; যাতে এই জনপদের শিশুরা নিরাপদে দ্বীনের শিক্ষা পায় এবং ঈমানের পথেই দৃঢ় থাকে।
আমাদের পরিকল্পনা: দৃষ্টি প্রতিবন্ধী হেফজ মাদরাসার স্থায়ী কক্ষ, অযুখানা ও বাথরুম নির্মাণ। মোট প্রয়োজন প্রায় ৮ লক্ষ টাকা। Hafezzi Charitable Society of Bangladesh (HCSB) এই দায়িত্ব নিয়েছে, তবে এটি সবার সম্মিলিত আমানত। আপনার একটি ইট, একটি দোয়া, একটি সামান্য সহযোগিতাই হতে পারে কোনো শিশুর জীবনের দিশা—এবং আপনার জন্য চলমান সদকায়ে জারিয়া, ইনশাআল্লাহ।