donate cover

প্রজেক্টঃ দুর্যোগ ও পুনর্বাসন সহায়তা

প্রজেক্টঃ দুর্যোগ ও পুনর্বাসন সহায়তা

প্রজেক্ট: দুর্যোগ ও পুনর্বাসন সহায়তা

বাংলাদেশের ভৌগোলিক অবস্থান এবং বর্ষা মৌসুমে উজানের পাহাড়ি ঢল ও অতিবৃষ্টির কারণে প্রতিবছরই দেশের বিভিন্ন অঞ্চল ভয়াবহ বন্যার কবলে পড়ে। বিশেষ করে উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলের জেলাগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। এতে মানুষের জীবন ও জীবিকা মারাত্মকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে। বিশুদ্ধ পানির সংকট, খাদ্যাভাব, পানিতে ডুবে মৃত্যু, সাপের কামড়, বিদ্যুৎস্পৃষ্টসহ নানা দুর্ঘটনায় অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হন। বন্যার পানি নেমে যাওয়ার পরও ভেঙে যাওয়া ঘরবাড়ি ও জীবিকার ক্ষতির কারণে অসংখ্য পরিবার দীর্ঘদিন স্বাভাবিক জীবনে ফিরতে পারে না।

এমন মানবিক সংকটে শুরু থেকেই মানুষের পাশে রয়েছে হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশ। দুর্যোগ ও পুনর্বাসন সহায়তা প্রকল্পের মাধ্যমে আমরা বন্যাকবলিত এলাকায় উদ্ধার কার্যক্রম, ত্রাণ বিতরণ, জরুরি স্বাস্থ্যসেবা এবং বন্যা-পরবর্তী পুনর্বাসন কার্যক্রম পরিচালনা করে আসছি।

এ বছরও চট্টগ্রামের সাতকানিয়া, বাঁশখালীসহ বিভিন্ন বন্যাকবলিত অঞ্চলে টিম হাফেজ্জী নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এই মানবিক উদ্যোগে আপনাকেও পাশে থাকার আন্তরিক আহ্বান জানাই। আপনার সামর্থ্য অনুযায়ী অনুদান বা স্বেচ্ছাসেবার মাধ্যমে আপনিও হতে পারেন এই কল্যাণযাত্রার একজন গর্বিত অংশীদার।

প্রজেক্ট: দুর্যোগ ও পুনর্বাসন সহায়তায় দান করুন

প্রজেক্ট: দুর্যোগ ও পুনর্বাসন সহায়তার মাধ্যমে বন্যাকবলিত মানুষের জন্য খাদ্য, ওষুধ ও জরুরি সহায়তা পৌঁছে দিন। আপনার দানই তাদের আশার ভরসা।

গ্যালারি

সাধারণ প্রশ্ন ও উত্তর