

ক্ষুধার্ত ও অসহায় মানুষের মুখে একবেলার খাবার তুলে দেওয়ার মানবিক প্রত্যয়ে দীর্ঘদিন ধরে Hafezzi Charitable Society of Bangladesh (HCSB) পরিচালনা করে আসছে প্রজেক্ট মেহমানদারী (Project Mehmandari)। সমাজের সুবিধাবঞ্চিত মানুষদের জন্য খাবারের ব্যবস্থা করার পাশাপাশি তাঁদের সম্মান ও মর্যাদার সঙ্গে আপ্যায়ন করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। প্রতি মাসে প্রায় ১,০০০–১,৫০০ জন মানুষ এই প্রকল্পের মাধ্যমে খাবার পান।
প্রজেক্ট মেহমানদারীর আওতায় পথচারী, দুস্থ ও নিম্নআয়ের মানুষ, রিকশাচালক ও শ্রমজীবী মানুষ, বস্তিবাসী, ভিক্ষুক, এতিম ও অসহায় শিশু, মাদরাসা ও এতিমখানার শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণির সুবিধাবঞ্চিত মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়। ঢাকার বিভিন্ন অঞ্চলের রাস্তাঘাটে সরাসরি খাবার পৌঁছে দেওয়ার পাশাপাশি দেশের বিভিন্ন এলাকার মাদরাসা ও এতিমখানায়ও খাবারের আয়োজন করা হয়। সময় ও প্রয়োজন অনুযায়ী ভাত, খিচুড়ি, বিরিয়ানি কিংবা অন্যান্য খাবার পরিবেশন করা হয়।
রমজান মাসে প্রজেক্ট মেহমানদারীর কার্যক্রম আরও বিস্তৃত হয়। রোজাদার ও অসহায় মানুষের জন্য বিশেষভাবে সাহরি ও ইফতারের আয়োজন করা হয়, যাতে কেউ খাবারের অভাবে রোজা রাখা বা ইবাদত পালনে কষ্ট না পান। একটি ছোট্ট সহযোগিতিও একজন মানুষের জন্য হয়ে উঠতে পারে স্বস্তি ও আনন্দের কারণ।
মাত্র ৫০ টাকা দান করে আপনি একজন অসহায় মানুষের জন্য পানি সহ একবেলার খাবারের ব্যবস্থা করতে পারেন। আপনার সামান্য সহযোগিতায় একজন ক্ষুধার্ত মানুষের মুখে হাসি ফুটতে পারে। আসুন, মানবতার এই মেহমানদারীতে অংশগ্রহণ করি এবং আমাদের সামর্থ্য অনুযায়ী ক্ষুধার্ত মানুষের পাশে দাঁড়াই।