

টিম হাফেজ্জীর পথচলার শুরু থেকেই “কোরবানির গোশত বিতরণ” আমাদের অন্যতম গুরুত্বপূর্ণ মানবিক উদ্যোগ। প্রতি বছর পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের প্রত্যন্ত ও সুবিধাবঞ্চিত অঞ্চলে কোরবানির আয়োজন করে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে গোশত বিতরণ করে আসছি। এর মাধ্যমে আমরা সমাজের বিভিন্ন স্তরের মানুষের মাঝে ঈদের আনন্দ ও ভ্রাতৃত্বের বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করে যাচ্ছি। আলহামদুলিল্লাহ, সাম্প্রতিক বছরগুলোতে এই কার্যক্রমের পরিধি বৃদ্ধি করে গাজার নিপীড়িত মুসলিম উম্মাহকেও এর অন্তর্ভুক্ত করা হয়েছে।
২০২৬ সালে বাংলাদেশে ৪২টি গরু ও ১৬টি খাসি কোরবানি করা হয়েছে। এছাড়া সুদানে ৩টি গরু ও ৩টি খাসি এবং মিশরে অবস্থিত গাজা ও সুদান শরণার্থী শিবিরে ১টি উট, ৮টি দুম্বা, ৪টি গরু ও ২টি খাসি কোরবানি করা হয়। পাশাপাশি গাজার বিভিন্ন অঞ্চলে মোট ১৫ মণ গোশত বিতরণ করা হয়েছে।
আলহামদুলিল্লাহ, আপনাদের সহযোগিতায় গত বছরও ১০০টিরও বেশি কোরবানি সম্পন্ন করা সম্ভব হয়েছিল। ২০২৫ সালের কোরবানি কার্যক্রমে গাজায় ১০টি ছাগল, মিশরের কায়রোতে ফিলিস্তিনি শরণার্থী শিবিরে ১টি উট, ২টি দুম্বা ও ১টি ভেড়া এবং বাংলাদেশে ৪২টি গরু ও ৪৫টি ছাগল কোরবানি করা হয়।
এছাড়াও তার আগের বছর উত্তর ও দক্ষিণবঙ্গের ২৬টি গ্রামের প্রায় ২,০০০-এরও বেশি পরিবারের কাছে কোরবানির গোশত পৌঁছে দেওয়া হয়েছিল, যার মাধ্যমে হাজারো মানুষ ঈদের আনন্দ ভাগ করে নেওয়ার সুযোগ পেয়েছেন।
ইনশাআল্লাহ, এবারও আমরা গাজা, সুদান ও বাংলাদেশের অসহায়, সুবিধাবঞ্চিত ও সংকটাপন্ন মানুষের মাঝে কোরবানির গোশত বিতরণের পরিকল্পনা গ্রহণ করেছি।
রাসূলুল্লাহ ﷺ বলেছেন,
“মুমিনরা পরস্পরের প্রতি ভালোবাসা, দয়া ও সহানুভূতিতে একটি দেহের ন্যায়। দেহের কোনো একটি অঙ্গ ব্যথিত হলে সমগ্র দেহ জ্বর ও অনিদ্রায় তার প্রতিক্রিয়া প্রকাশ করে।”
(সহিহ বুখারি ও সহিহ মুসলিম)
আজ গাজা ও সুদানে আমাদের সেই দেহেরই কিছু অংশ কঠিন সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। এমন সময়ে তাদের পাশে দাঁড়ানো শুধু মানবিক দায়িত্ব নয়, বরং আমাদের ঈমানি কর্তব্যও।
আপনাদের আস্থা, ভালোবাসা ও সহযোগিতাই আমাদের এগিয়ে চলার প্রধান প্রেরণা। আমরা আশা করি, আগামী বছরগুলোতে এই কার্যক্রমকে আরও বিস্তৃত করতে পারব এবং আরও বেশি সংখ্যক মানুষের কাছে কোরবানির আনন্দ পৌঁছে দিতে সক্ষম হব।
আল্লাহ তাআলার অশেষ রহমতে, ইনশাআল্লাহ ২০২৭ সালেও আমরা গাজা, সুদান ও বাংলাদেশের হাজারো অসহায় মানুষের মুখে হাসি ফোটানোর এই মহতী প্রচেষ্টা অব্যাহত রাখব। 🤍