donate cover

রমজানের মানবিক সহায়তা

রমজানের মানবিক সহায়তা

রমজানকে ঘিরে হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশের মানবিক কার্যক্রম গত প্রায় ৮ বছর ধরে দেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে ধারাবাহিকভাবে পরিচালিত হয়ে আসছে। এই সময়ে হাজার হাজার মানুষের মাঝে ইফতার বিতরণ এবং শত শত অসহায় পরিবারের হাতে পৌঁছে দেওয়া হয়েছে এক মাসের প্রয়োজনীয় রমজান বাজার। পাশাপাশি অসংখ্য মসজিদ, মাদ্রাসা, এতিমখানা ও হাফেজ্জীর তত্ত্বাবধানে পরিচালিত মক্তবগুলোতে পুরো রমজানজুড়ে নিয়মিত ইফতারের ব্যবস্থা করা হয়েছে।

এর পাশাপাশি ঢাকার বিভিন্ন সরকারি হাসপাতালে রোগী ও তাদের স্বজনদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে, এবং ইফতারের সময় রাস্তায় অবস্থানরত, গন্তব্যে পৌঁছাতে না পারা মানুষের হাতেও পৌঁছে দেওয়া হয়েছে খাবার। শুধু দেশেই নয়, গত প্রায় দুই বছর ধরে গাজা এবং প্রায় এক বছর ধরে সুদানেও রমজানকে কেন্দ্র করে বিশেষ মানবিক কার্যক্রম পরিচালনা করা হয়েছে, যেখানে চলমান সহায়তার পাশাপাশি ইফতার ও খাদ্য সহায়তা নিশ্চিত করা হয়েছে।

বর্তমানে এই প্রজেক্টে অনুদান গ্রহণ বন্ধ থাকলেও, আমাদের পূর্ববর্তী কার্যক্রমগুলো এই উদ্যোগের ব্যাপকতা ও প্রভাবের একটি স্পষ্ট ধারণা দেয়। পরবর্তী রমজানে আমরা আবারো আমাদের "রমজানে মানবিক সহায়তা" নিয়ে দুস্থ অসহায় মানুষের দ্বারে দ্বারে উপস্থিত হবো ইনশাআল্লাহ। আপনি চাইলে আমাদের অন্যান্য চলমান প্রকল্পগুলো দেখতে পারেন।

রমজানে সহায়তার হাত বাড়ান

গ্যালারি

সাধারণ প্রশ্ন ও উত্তর

রমজানের মানবিক সহায়তা | ইফতার, সেহেরি ও খাদ্য সহায়তা প্রজেক্ট