donate cover

নেপালের দুর্যোগে মানবিক সহায়তা

নেপালের দুর্যোগে মানবিক সহায়তা

নেপালের দুর্যোগে মানবিক সহায়তা


ভয়াবহ বন্যা ও প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত নেপাল। প্রাণ হারিয়েছেন ৭৩৪-এরও বেশি মানুষ, এখনো নিখোঁজ রয়েছেন ২,৪৯৮-এর বেশি এবং ক্ষতিগ্রস্ত হয়েছেন ৯৩,০০০-এরও বেশি মানুষ। ধ্বংস হয়েছে ঘরবাড়ি ও গুরুত্বপূর্ণ অবকাঠামো, দেখা দিয়েছে খাদ্য, নিরাপদ পানি ও চিকিৎসার তীব্র সংকট। এই কঠিন সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের মানবিক দায়িত্ব।


এই দুর্যোগে নেপালের বিপন্ন মানুষের জন্য আপনাদের মানবিক সহায়তা পৌঁছে দিতে এগিয়ে এসেছে হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশ। গাজা, সুদান, লেবানন, আফগানিস্তান, নেপালসহ বিভিন্ন দেশে মানবিক কার্যক্রম পরিচালনার ধারাবাহিকতায় এবারও দুর্যোগকবলিত নেপালের পাশে দাঁড়িয়েছে টিম হাফেজ্জী।


নেপালে এর আগেও টিম হাফেজ্জী মসজিদ ও মাদ্রাসা প্রতিষ্ঠা ও পরিচালনায় সহায়তা এবং দরিদ্র-পীড়িত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণসহ বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করেছে। এবার বন্যাকবলিত এলাকায় জরুরি খাদ্যসামগ্রী, নিরাপদ পানির ব্যবস্থা এবং প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।


আপনার সামান্য সহযোগিতাও একজন বিপন্ন মানুষের জন্য হয়ে উঠতে পারে বেঁচে থাকার আশার আলো। আসুন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত নেপালের মানুষের পাশে দাঁড়াই। আপনার অনুদান পৌঁছে দিন টিম হাফেজ্জীর মাধ্যমে—ইনশাআল্লাহ।

রেফারেন্স কোড হিসেবে "nepal" ব্যাবহার করুন।

নেপালের দুর্যোগে পাশে দাঁড়ান

ভয়াবহ দুর্যোগে বিপর্যস্ত নেপালের অসহায় মানুষের পাশে দাঁড়ান। আপনার অনুদানে পৌঁছে যাবে জরুরি খাদ্য, নিরাপদ পানি ও চিকিৎসা সহায়তা।

গ্যালারি

সাধারণ প্রশ্ন ও উত্তর