donate cover

ইয়েমেনে জরুরী মানবিক সহাযতা

ইয়েমেনে জরুরী মানবিক সহাযতা

ইয়েমেনে জরুরী মানবিক সহাযতা


গাজা ও সুদানের ভয়াবহ মানবিক সংকটে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর পর এবার ইয়েমেনের মানুষের জন্য সহযোগিতার উদ্যোগ নিতে যাচ্ছে হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশ (HCSB)।

দীর্ঘদিনের সংঘাত, রাজনৈতিক অস্থিরতা, অর্থনৈতিক সংকট ও দারিদ্র্যের কারণে ইয়েমেনের লাখো মানুষ আজ চরম মানবিক সংকটে। সংঘাত ও বাস্তুচ্যুতির কারণে বহু পরিবার হারিয়েছে নিজেদের ঘর ও জীবিকা। পর্যাপ্ত খাদ্য, বিশুদ্ধ পানি ও চিকিৎসাসেবার অভাবে বাড়ছে মানুষের দুর্ভোগ; সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে শিশু ও পরিবারগুলো।

গাজার মতো ইয়েমেনেও খুব শীঘ্রই পর্যায়ক্রমে খাদ্য ও বিশুদ্ধ পানি, চিকিৎসা ও ওষুধ, বাস্তুচ্যুত ও বাসস্থানহীন মানুষের জন্য তাবু ও প্রয়োজনীয় সামগ্রী এবং শিশুদের জন্য শিক্ষা সহায়তাসহ বিভিন্ন মানবিক প্রকল্প গ্রহণ করা হবে।

গাজা ও সুদানের মতো ইয়েমেনের অসহায় মানুষগুলোর কাছেও পৌঁছে দিতে চাই আমাদের সহমর্মিতা ও সহযোগিতা। আপনার সামান্য সহযোগিতাও একটি পরিবারের খাবার, একজন অসুস্থ মানুষের চিকিৎসা কিংবা একটি শিশুর শিক্ষার সুযোগ হতে পারে।


আসুন, মানবতার প্রয়োজনে ইয়েমেনের মানুষের পাশে দাঁড়াই।

ইয়েমেনে জরুরি মানবিক সহায়তা | HCSB

দীর্ঘ সংঘাতে বিপর্যস্ত ইয়েমেনের মানুষের পাশে দাঁড়াতে HCSB-এর উদ্যোগ। খাদ্য, পানি, চিকিৎসা, তাবু ও শিশুদের শিক্ষা সহায়তায় এগিয়ে আসুন।

গ্যালারি

সাধারণ প্রশ্ন ও উত্তর

ইয়েমেনে জরুরী মানবিক সহাযতা